ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতেই হাস্যরসের এক বিশেষ মুহূর্ত দেখা গেছে। দ্বাদশ সংসদের স্পিকার পলাতক এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় নতুন সংসদের প্রথম অধিবেশনের সভাপতিত্বের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিলেন না।
প্রথম অধিবেশনের সভাপতিত্বের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে মনোনীত করেন। সরকারি দলের প্রস্তাব বিরোধী দলও সমর্থন করে।
বিরোধীদলীয় উপনেতা ডা. শফিকুর রহমান তাহের বক্তব্যে বলেন, “ড. খন্দকার মোশাররফ হোসেন একজন প্রবীণ নেতা। তাকে মনোনীত করায় আমরা খুশি। আগে যদি আমাদের সঙ্গে আলোচনা করা হতো, তবে আরও ভালো হতো—তবু আমরা তাকেই সমর্থন করতাম।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি হালকা ছলে বলেন, “ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়িও মনে হয় তার বাড়ির আশপাশে…”
এই মন্তব্যের সঙ্গে সঙ্গে সংসদ কক্ষে হেসে উঠার রোল পড়ে যায়। সংসদ সদস্যরা হাসি ধরে রাখতে পারছিলেন না এবং কক্ষে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
