ইরানের রাজধানী তেহরানে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৩ মে) ভোরে অনুভূত হওয়া কম্পনটির মাত্রা ছিল ৪ দশমিক ৬। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের।
স্থানীয় গণমাধ্যমের বরাতে মেহের জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী তেহরানের উত্তর-পূর্বে ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী একটি এলাকায়। এটি স্থানীয় সময় ঠিক সকাল ১১টা ৪৭ মিনিটে আঘাত হানে এবং প্রায় ১০ সেকেন্ড ধরে অনুভূত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর ইরানের রেড ক্রিসেন্ট ও উদ্ধারকারী দলগুলোকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সালাউদ্দিন/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।