বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

ইঞ্জিনিয়ার বশির উদ্দিন খান জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশা উপজেলার কৃতি সন্তান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ইঞ্জিনিয়ার বশির উদ্দিন খান “জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী বশির উদ্দিন খান রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের হামুয়াপাড়া গ্রামের মো: আলাউদ্দিন খান ও হামিদা খাতুন দম্পতির সন্তান।

শিক্ষা জীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত এই বশির খান ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। পরবর্তীতে উচ্চ শিক্ষার ধারাবাহিকতায় সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বি.এসসি ইন ইইই ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ইসলামিক ইউনিভার্সিটি, কুষ্টিয়া থেকে এম.এসসি ইন ইইই সম্পন্ন করার পথে রয়েছেন।

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি ছিলেন এবং সেই দায়িত্ব সফলতার সাথে পালন করায় তার ভবিষ্যতের পথ সুগম হয়েছে। সম্প্রতি জিয়া শিশু-কিশোর সংগঠন, ঢাকা মহানগর দক্ষিণ সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় তার সাংগঠনিক দক্ষতার পরিচয় সামনে আসে।

নিজ এলাকায় প্রকৌশলী বশির খান সামাজিক, শিক্ষামূলক ও রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমি আমার সাধ্যমতো চেষ্টা করব এলাকার মানুষদের ভালো রাখতে। নোংরা রাজনীতির ঊর্ধ্বে থেকে জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে চাই। সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।”

জিয়া শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: শাহ আলম রেজা ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমেদ মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১১ মে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।