বুধবার , ১৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

জাতীয় পর্যায়ে বিশেষ সম্মাননা অর্জন করল কুমিল্লা জেলা পুলিশ

ঢাকা ইনফো২৪
মে ১৩, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে অনন্য গৌরব অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ। ২০২৫ সালের অপরাধ নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান মূল্যায়নে সারাদেশে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে ‘ক’ গ্রুপে তৃতীয় এবং মাদকদ্রব্য উদ্ধারে দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশ।

জানা যায়, ভারতের সাথে ১২৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং ১৮টি থানা নিয়ে গঠিত কুমিল্লা জেলা ভৌগোলিকভাবে অত্যন্ত চ্যালেঞ্জিং। নদীবেষ্টিত ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় চোরাকারবারিদের মূল লক্ষ্য থাকে এই জেলাকে রুট হিসেবে ব্যবহার করা। তবে বর্তমান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম যোগদানের পর থেকে জেলা পুলিশের সকল ইউনিট একযোগে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে কাজ শুরু করে। তাঁর সুযোগ্য দিক-নির্দেশনায় অস্ত্র, মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়, যার ফলশ্রুতিতে মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০২৬’-এর বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির-এর নিকট থেকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষে সম্মাননা স্মারক ও পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মো. আনিসুজ্জামান, পিপিএম।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম বলেন, “এই গৌরবময় অর্জন কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্যের ত্যাগ, সাহসিকতা এবং নিরলস পরিশ্রমের ফসল। কুমিল্লা একটি সীমান্তবর্তী ও জনবহুল জেলা হওয়ায় এখানে অপরাধ নিয়ন্ত্রণ করা সবসময়ই বড় চ্যালেঞ্জ। আমাদের লক্ষ্য ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়া। আইজিপি মহোদয়ের নিকট থেকে প্রাপ্ত এই সম্মাননা আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি এই সাফল্যের জন্য জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছি। আমাদের এই অভিযান আগামীতে আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।”




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।