Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে কুমিল্লা বেকারিকে ৫০ হাজার জরিমানা

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সেমাই এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে কুমিল্লা বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট আইন ২০১৮ ও বিএসটিআই আইনের স্টান্ডার্ড অনুযায়ী খাদ্যপন্য প্রস্তুুত না করার অপরাধে এই জরিমানা করা হয়। বৃহস্পতিবার(১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর এর যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত “কুমিল্লা বেকারির কারখানায়” এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কায্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান ও ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানিয়েছে, অভিযান চলাকালে বেকারি ও লাচ্চা সেমাই উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়, খাদ্যের রং ব্যাবহারের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যাবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত এবং খাদ্যপণ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট আইনে বেকারির মালিক দীন ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।