বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ঢাকা ইনফো২৪
মে ১৪, ২০২৬ ৬:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের পূর্ব উপকূলের কাছে নোঙর করা একটি জাহাজ দখল করে ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (১৪ মে) এ তথ্য জানায় ইউকেএমটিও। খবর এএফপির।

ইউকেএমটিও জানায়, ফুজাইরাহ বন্দরের উত্তর-পূর্বে প্রায় ৩৮ নটিক্যাল মাইল দূরে অবস্থানরত জাহাজটিতে অজ্ঞাত ব্যক্তিরা উঠে নিয়ন্ত্রণ নেয়। পরে জাহাজটি ইরানের জলসীমার দিকে অগ্রসর হতে দেখা যায়। তবে জাহাজটির নাম প্রকাশ করা হয়নি এবং এখনো কেউ এ ঘটনার দায় স্বীকার করেনি।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বেইজিংয়ে বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতার আলোচনায় ইরান-ইসরায়েল যুদ্ধ এবং এর কারণে বৈশ্বিক তেল ও গ্যাস বাণিজ্যে সৃষ্ট অস্থিরতা গুরুত্ব পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েল দাবি করে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। তবে ইউএই কর্তৃপক্ষ দ্রুত সেই দাবি অস্বীকার করে।

ফুজাইরাহ সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র এবং পারস্য উপসাগরের বাইরে দেশটির প্রধান সমুদ্রবন্দর। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

রোববার দক্ষিণ কোরিয়া জানায় হরমুজে তাদের একটি কার্গো জাহাজে হামলা হয়েছে। কাতার পরবর্তীতে জানায়, আমিরাত থেকে তাদের জলসীমায় জাহাজটি আসছিল। তখন এতে ড্রোন হামলা চালানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।