শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ভারতের পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী বিজেপি কর্তৃক মুসলিম নিধন ও বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৫ মে) বিকেলে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে পৌর শহরের আর্ট গ্যালারি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভারতে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, মুসলিম নিপীড়ন ও সাম্প্রদায়িক হামলার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লিসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক মানুষ অংশ নেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});