শুক্রবার , ১৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
মে ১৫, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সুমাইয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে উপজেলার বাঘেধরা গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যায় সুমাইয়া। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে ঘুম থেকে না ওঠায় তার চাচাতো দাদি রেজিয়া খাতুন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালায় ধাক্কা দিলে ঘরের ভেতরে উড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সুমাইয়াকে দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ নিচে নামানো হয়।

খবর পেয়ে ফুলপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা জানান, সুমাইয়া ওই ঘরে একাই থাকত। তার বাবা নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায় কাঁচামালের ব্যবসা করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।