সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

“জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য বিষয় সামনে রেখে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে আজ সোমবার (১৮ মে) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাই অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, সরকারি মুকসেদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হোসেন বাবর, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান,যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক শামসুল আরেফিন মুক্তা প্রমূখ।
প্রেস কনফারেন্সের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির বলেন, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের ন্যায় ৩ দিনব্যাপী এই ভুমি মেলার আয়োজন করা হয়েছে। ভুমি মেলাকে সফল করতে স্থানীয় সাংবাদিকসহ সর্ব মহলের সহায়তা প্রত্যাশা করেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।