সোমবার , ১৮ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নবীনগরে ঋষিপাড়ার অবহেলিত জনগন লাশ বহনের জন্য রাস্তা পেল

ঢাকা ইনফো২৪
মে ১৮, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ভোলাচং ঋষি পাড়া নবীনগর পৌরসভার সবচেয়ে অবহেলিত এলাকা। অবশেষে ঋষি পাড়ায় নির্মাণ হচ্ছে।

শ্মশানে লাশ নিয়ে যাতায়াতের বহুল প্রতীক্ষিত রাস্তা। রাস্তা না থাকায় বহু বছর যাবত ঋষি পাড়া থেকে শ্মশান পর্যন্ত মৃতদেহ বহন নিয়ে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বর্তমানে রাজকুমার ঋষির বাড়ি থেকে শ্মশান পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় ঋষি সম্প্রদায়ের মাঝে। ফলে ঋষিপাড়ার মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে শ্মশানে যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে।

উল্লেখ্য ভোলাচং এলাকায় ঋষি সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার লোক বসবাস করে।

‎গতকাল (১৭/৫/২৬) স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল সর্দার, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোনাব্বর হোসেনসহ ভক্ত ঋষি, শ্যামল ঋষি, শাহ আলী সওদাগর, বিমল ঋষি, সঞ্জিবন ঋষি, তপন ঋষি, দিলিপ ঋষি, উপস্থিতিতে বেকু মেশিনে মাটি কাটার মাধ্যমে ঐ রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় ফারুক আহমেদ বলেন- “নবীনগরের সংসদ সদস্য অ্যাড. আব্দুল মান্নানের উদ্যোগে এ কাজের শুভ সূচনা হওয়ায় এমপির প্রতি আমরা কৃতজ্ঞ। ঋষি সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবে এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাস্তা না থাকায় মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করতে চরম দুর্ভোগ পোহাতে হতো। নতুন রাস্তা নির্মিত হলে শ্মশানে যাতায়াত সহজ হবে এবং এলাকাবাসীর দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে।”

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।