মঙ্গলবার , ১৯ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‎রাজশাহী দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

ঢাকা ইনফো২৪
মে ১৯, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ভূমি মেলা-২০২৬ উদ্বোধনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্তরে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত ভূমি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

‎অনুষ্ঠানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু এর সভাপতিত্বে, প্রধান অতিথি সাংসদ নজরুল মন্ডল তার বক্তব্যে বলেন, অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। এক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট সেবা বাস্তবায়নে। তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষের সম্মেলিত প্রচেষ্টায় এগিয়ে যাবে ভূমি সেবা। তাই এ সেবা নিতে ও সেবা পেতে জনসাধারণকে আহ্বান জানান তিনি।

‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাশতুরা আমিনা বলেন, এ মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটালাইজেশনের সুবিধা তৃণমূলে পৌঁছে দেওয়া এবং জনগণকে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, এবং খতিয়ান উত্তোলনের মতো ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে পরিচিত করা। এছাড়াও জনগণের দৌড়গোড়ায় ভূমি সেবা পৌছে দেয়া।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত উপজেলা ভূমি অফিসের কানুনগো আজিমুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মাসুম, লক্ষণখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নরশাদ আলী, উজানখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হেলাল শেখ, ভূমি অফিসের প্রধান সহকারি আনোয়ার হোসেন, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি সেবাস্তিন সরেন, সাইরাত সহকারি সালাউদ্দিন, সার্টিফিকেট পেশকার নাহিদ হাসান, কম্পিউটার অপারেটর সজিব সরকার।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, দেলুয়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।