টাঙ্গাইলের নাগরপুরে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা হল রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার এরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ আসনের সাংসদ রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী বেগম মনোয়ারা মুকুল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাদির আহম্মেদ প্রমুখ।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন এবং সনদ বিতরন করেন।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।