বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

ইবির বাস ও নসিমনের সংঘর্ষে চালক নিহত 

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাস ‘মুক্ত বাংলা’ ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (৩০) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়াগঞ্জ সংলগ্ন বড়দাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার রাণীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসন প্রশাসক অধ্যাপক শেখ মোহাম্মদ ড. আব্দুর রউফ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হাসান শেখপাড়া এলাকায় বিভিন্ন দোকানে মাল সরবরাহ শেষে নসিমন নিয়ে গাড়াগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে বড়দাহ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইবির বাস একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আশা নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উলটে যায় এবং নসিমন চালক ইমরান গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনার জেরে ইবির ‘মুক্ত বাংলা’ বাসের চালক আব্দুস সালাম রনি ও হেলপারকে মারধর করেছেন। বর্তমানে তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহীনুজ্জামান ও পরিবহন প্রশাসক ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় পুলিশ কর্তৃক একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলীকে আহ্বায়ক এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফকে সদস্য সচিব করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির অপর সদস্য হলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

এ বিষয়ে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ বলেন, এলাকাবাসী ‘মুক্ত বাংলা’ বাসটি আটক করে রেখেছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও নিহত ব্যক্তির প্রতিনিধিরা আলোচনা করছেন। আলোচনার মাধ্যমে একটি সুন্দর সমাধান আসবে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই। এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমরা তাৎক্ষণিকভাবে কিছু সহযোগিতা করেছি। পরে উপাচার্য মহোদয় পরিবারের সঙ্গে বসে এবং তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরাফপুর হাইওয়ে থানার ওসি জাহানুর ইসলাম জানান, শৈলকূপার বড়দাহ এলাকায় বাস ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক নিহত হয়েছেন। বাসটি আটক করা হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।