বৃহস্পতিবার , ২১ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বগুড়ার গাবতলীতে মধ্যরাতে গৃহবধূকে গলা কেটে হত্যা

ঢাকা ইনফো২৪
মে ২১, ২০২৬ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে ঘরে ঢুকে রীতা রানী মজুমদার (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় ঘটনার বিবরণ দিয়ে জানান, বুধবার রাত ১০টার দিকে স্ত্রী রীতা রানীর সাথে রাতের খাওয়া-দাওয়া শেষ করে অন্যান্য দিনের মতো আমরা দুজন আলাদা ঘরে শুয়ে পড়ি। রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে আমার ঘুম ভেঙে যায়। এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে দ্রুত তার ঘরে ঢুকি। ঘরে ঢুকেই দেখতে পাই মেঝেতে রীতা রানীর গলাকাটা নিথর মরদেহ পড়ে আছে। আমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। পরে দেখতে পাই বাড়ির সদর দরজাও খোলা। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, হত্যাকাণ্ডের পরপরই মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ বিষয়টি জানতে পারে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রীতা রানীর রক্তাক্ত মরদেহ শয়নকক্ষের মেঝে থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পেছনে কী রহস্য রয়েছে তা উন্মোচন করতে এবং এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});