শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

তাহিরপুরে ভিজিএফ-এর চাউল বিতরণ

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার( ২৩ মে) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। ​

ভিজিএফ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মাসুক মিয়া। এসময় তিনি চাল বিতরণ কার্যক্রম যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তা তদারকি করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং ইউপি-র সকল সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্য-সদস্যাবৃন্দ।

​চাল বিতরণকালে চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, সরকারি নির্দেশনা মেনে সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত কার্ডধারীদের মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। এলাকার কোনো দরিদ্র পরিবার যেন খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে ইউনিয়ন পরিষদ সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। চাল পেয়ে এলাকার নিম্নআয়ের ও অসহায় মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});