শনিবার , ২৩ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

কুমিল্লায় জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

ঢাকা ইনফো২৪
মে ২৩, ২০২৬ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংস্কৃতিপ্রেমীরা।

শনিবার (২৩ মে) বিকেলে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে ‘চেতনায় নজরুল’ শীর্ষক কবির মুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা কালচারাল কর্মকর্তা মো. কামরান হাসান, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, কুমিল্লা নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়–য়াসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ২২ মে শুক্রবার কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লায় শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল সংগীত, আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া আগামী ২৫ মে পর্যন্ত বিভিন্নস্থানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২৪ মে দৌলতপুর, মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। একইভাবে ২৫ মে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জেলার সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানমালায় অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});