রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গুমের মামলায় বেনজিরের সহযোগী রিফাত গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার (জেআইসি)–এ সংঘটিত গুম ও মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা রিফাত নিলয় জোয়ার্দারকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জুলাই দিন নির্ধারণ করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, ড. মোহাম্মদ অলি মিয়া, তারেক আবদুল্লাহ, মঈনুল করিম, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসিকিউশনের আবেদনের পর রিফাত নিলয়কে গুমের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তদন্ত প্রতিবেদনের জন্য সময় বাড়ানোর আবেদনও মঞ্জুর করা হয়।

এর আগে সকালে কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত ১৯ মে তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট চেয়েছিল প্রসিকিউশন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, রিফাত নিলয় জোয়ার্দারের প্রত্যক্ষ নির্দেশনা ও প্রশ্রয়ে ভুক্তভোগী মো. মশিউর রহমানসহ একাধিক ব্যক্তিকে ডি জিএফ আই নিয়ন্ত্রিত গোপন বন্দিশালায় আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।

এছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে সংঘটিত গুম ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে বলে জানায় প্রসিকিউশন।

রিফাত নিলয় ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি থানার আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ইউনিটের সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে ধানমন্ডি থানার আরেকটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

প্রসিকিউশনের আরও দাবি, সাবেক আইজিপি বেনজীর আহমেদের নিয়ন্ত্রণে থাকা ঢাকার একাধিক ফ্ল্যাটের ভাড়ার টাকা সংগ্রহ করে নিয়মিত তাকে পৌঁছে দিতেন রিফাত নিলয়, এবং তিনি ছিলেন বেনজীরের ঘনিষ্ঠ সহযোগী।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});