রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফরিদপুরে চিকিৎসা করাতে গিয়ে লাশ হয়ে ফিরল পুরো পরিবার

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের শংকরপাশা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকার মো. জাহাঙ্গীর মোল্লা (৬২), তার ভাই মো. আলমগীর হোসেন মোল্লা (৫৮), খুরশিদা বেগম (৪৫), মাজেদা আক্তার (৪৮) এবং অ্যাম্বুলেন্স চালক কাওছার (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা তাদের পরিবারের এক সদস্যকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রোগীসহ একই পরিবারের চার সদস্য নিহত হন। পরে দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের সিট কেটে চালক কাওছারের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও দ্রুত দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});