রবিবার , ২৪ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

এবার ভুল করলে ‘বড় শাস্তি পাবে’ যুক্তরাষ্ট্র: ইরান

ঢাকা ইনফো২৪
মে ২৪, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর কথা থাকলেও, এই সময়ের মধ্যে আমেরিকা কোনো আগ্রাসন চালালে তার জবাব আগের যেকোনো সময়ের চেয়ে অনেক কঠিন ও ভয়াবহ হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে ইরান।

রোববার (২৪ মে) তেহরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার ইঙ্গিত মিললেও আলোচনা ব্যর্থ হওয়ার সম্ভাবনা মাথায় রেখে পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটি আগেও বলেছিল, ট্রিগারে হাত রেখেই আলোচনায় বসবে।

ইরানের সশস্ত্র বাহিনীর একটি সূত্র তাসনিমকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধমুখী অবস্থান ও অতীত আচরণ বিবেচনায় তারা সবসময় পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। 

সূত্রটি আরও বলেছে, যদি যুক্তরাষ্ট্র আবারও ‘ভুল হিসাব’ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসন বা কোনো অপরাধমূলক পদক্ষেপ নেয়, তাহলে তাদেরকে ইরানের তৃতীয় ধাপের মোকাবিলার মুখোমুখি হতে হবে। এই নতুন কৌশল, যুদ্ধপদ্ধতি, লক্ষ্য এবং ব্যবহৃত অস্ত্রশস্ত্র আগের দুই দফার তুলনায় সম্পূর্ণ আলাদা হবে।

এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন। তেহরানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া মিলেছে।

ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ করা এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার লক্ষ্যে ইরান একটি সমঝোতায় সম্মত হয়েছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন