সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে পরিচ্ছন্নতা কর্মীদের ৭০ লাখ টাকা ঈদ উপহার দিলেন নগর প্রশাসক

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে প্রায় ৭০ লাখ টাকা বিতরণ করলেন নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন। সোমবার বিকেলে নগর মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দেওয়া এ নগদ অর্থ বিতরণ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান গত শুক্রবার রাতে দেশের ৮টি সিটি করপোরেশনের প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৫ হাজার টাকা করে ঈদ উপহারের চেক প্রদান করেন। বিগত ঈদ উল ফিতরের সময়ও প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের অর্থ বিতরণ করেছিলেন বরিশালের নগর প্রশাসক।

সোমবার বিকেলে ঈদ উপহার বিতরণকালে নগর প্রশাসক পরিচ্ছন্নতা কর্মী ও তাদের পরিবারবর্গকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি এসব পরিচ্ছন্নতা কর্মীদের কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আসন্ন ঈদ উল আজহার সময়ও নগরী পরিচ্ছন্ন রাখার বিষয়টি স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, আপনারা কাজ করেন বলেই এ নগরী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নগরবাসী ভালো থাকেন। আর আপনাদের কাজের মূল্যায়ন করেই খোদ প্রধানমন্ত্রী আপনাদের জন্য বিগত ঈদ উল ফিতরের মতো আসন্ন ঈদ উল আজহাতেও উপহার পাঠিয়েছেন। অতীতে কোনো সরকার প্রধান আপনাদের এভাবে মূল্যায়ন করেননি বলে উল্লেখ করে নগর প্রশাসক বলেন, আপনাদের দায়িত্ব পালনের মাধ্যমেই এ নগরী পরিচ্ছন্ন থাকে এবং থাকবে। তাই সবাই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন নগর প্রশাসক। পাশাপাশি যারা দায়িত্ব পালনে অবহেলা করবেন তাদের বিষয়ে নগর প্রশাসন কঠোর হতে বাধ্য হবে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরসহ নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন