মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা, ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দক্ষিণ ইরানের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। সোমবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্সের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, “ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষায় আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।” হামলার লক্ষ্যবস্তু হিসেবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্রে মাইন স্থাপনের চেষ্টা করা ইরানি নৌযানগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স বলেন, চলমান যুদ্ধবিরতির মধ্যেও যুক্তরাষ্ট্র তাদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, তবে তারা সংযম বজায় রাখছে।

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের খবর প্রকাশ করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের পর পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।