মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বরগুনার আমতলীতে পিকআপের চাকা ফেটে দুর্ঘটনায় হেল্পারের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-কুয়াকাটা মহাসড়কে একটি চলন্ত পিকআপ ভ্যানের চাকা ফেটে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পিকআপের হেল্পার মো. আজাদ মোল্লা (২৭) ঘটনাস্থলেই মৃত্যুবরন করে।

মঙ্গলবার (২৬ মে) ভোর ৬টার দিকে মহাসড়কের আমতলীর চুনাখালী ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফার্নিচার (আসবাবপত্র) বোঝাই একটি পিকআপ ভ্যান (ন-১২-৫৯৭৭) আমতলীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে চুনাখালী ব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির বাম পাশের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি সরাসরি ব্রিজের সাথে সজোরে ধাক্কা খায়। ধাক্কার তীব্রতায় গাড়ির সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে চালক ও হেল্পার আটকা পড়েন।

পরবর্তীকালে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপের দরজা কেটে তাদের উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে প্রাণ হারান হেল্পার আজাদ মোল্লা।

নিহত আজাদ মোল্লা টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামের আইয়ুব মোল্লার ছেলে। অন্যদিকে গুরুতর আহত চালক মেহেদী একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামের আব্বাস মিয়ার ছেলে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসেন জানান, আজাদ মোল্লাকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। আর আহত চালক মেহেদীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর আমতলী থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। স্বজনরা এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন