মঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ঢাকা ইনফো২৪
মে ২৬, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বরগুনা জেলা আদালত চত্বর এলাকার সিভিল সার্জন কার্যালয়ের দেয়ালের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ওই এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে আজ সকালে স্থানীয় লোকজন সিভিল সার্জন অফিসের দেয়ালের পাশে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হলে বরগুনা সদর থানা পুলিশ এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, মৃত নারীটি স্থানীয় একজন মানসিক ভারসাম্যহীন (ভবঘুরে) ব্যক্তি হতে পারেন। তবে তাঁর সঠিক পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। সিআইডির ফরেনসিক টিমও আলামত সংগ্রহ করেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ ও তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন