মার্কিন প্রেসিডেন্টের মন্ত্রিসভায় ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একঘরে হয়ে পড়েছেন বলে মনে হচ্ছে, কারণ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রভাব বেড়েছে। এমন এক সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে যখন রুবিও কিউবার ওপর হামলা নিয়ে আলোচনায় ব্যস্ত, আর ভ্যান্স ইরানের সঙ্গে তার শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তবে, ট্রাম্প আগেই স্পষ্ট করে দিয়েছেন পররাষ্ট্রনীতিতে কূটনৈতিক পন্থা তার জন্য উপযুক্ত নয় এবং তিনি তার কর্মকাণ্ডে আরও বেশি সিদ্ধান্তমূলক ও কঠোর হতে পছন্দ করেন।
ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র সম্প্রতি ডেইলি মেইলকে জানিয়েছে ভ্যান্সকে একঘরে করে দেওয়া হয়েছে এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট মনোনয়নের জন্য তার ভবিষ্যৎ অনিশ্চিত। তারা বলেছে: “হোয়াইট হাউসে ভ্যান্সের উপস্থিতি তেমন জোরালো নয়।”
এছাড়াও, ইরান পরিস্থিতি নিয়ে তিনি ট্রাম্পের চাপের মুখে পড়েছেন বলে জানা গেছে, যিনি কূটনীতির পথ বেছে না নিয়ে একটি নির্দিষ্ট উপায়ে বিষয়টি সমাধান করতে চান।
সূত্রটি আরও যোগ করেছে, “ট্রাম্পের পররাষ্ট্রনীতি সাধারণত বাকপটু, জোর গলায় কথা বলেন, আক্রমণাত্মক বা হস্তক্ষেপমূলক হয়ে থাকে; যেখানে তিনি ক্রমাগত নিজের অবস্থান জানান দেন, হুমকি দেন, আলোচনা করেন এবং অন্যদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেন। অন্য কথায়, তিনি নীরব কূটনীতি থেকে সরে এসে সরব কূটনীতিকে বেশি পছন্দ করছেন।”
ট্রাম্প কীভাবে পররাষ্ট্রনীতি পরিচালনা করেন সে সম্পর্কে তারা সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বলেছে, “ট্রাম্প সরব, তিনি জোর গলায় কথা বলেন। কিন্তু ভ্যান্সের মতো লোকেরা চুপ থাকতে এবং হাতে বড় লাঠি রাখতে পছন্দ করে, কিন্তু ট্রাম্প সরব এবং তার হাতে একটি বল রয়েছে।”
দুজনের মধ্যকার এই পার্থক্য তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে, অন্যদিকে ভ্যান্সের প্রতিদ্বন্দ্বীরা মন্ত্রিসভায় ক্রমাগত প্রভাব বিস্তার করে চলেছেন।
হোয়াইট হাউসের সূত্রটি দাবি করেছে, “ভ্যান্সের চেয়ে রুবিওর ক্ষমতা বেশি। প্রেসিডেন্ট তার কথা শুনছেন। ভ্যান্স সীমা লঙ্ঘন করছেন এবং অনেক দিন ধরেই করছেন।”
এর আগে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইরানের পরিস্থিতি নিয়ে তার এবং ভ্যান্সের মধ্যে কোনো মতপার্থক্য আছে কিনা, কিন্তু ট্রাম্প তা অস্বীকার করে বলেন, তিনি এমনটা মনে করেন না, তবে স্বীকার করেন, এই পরিস্থিতি নিয়ে তাদের কৌশলগত পার্থক্য রয়েছে।#
সূত্র-পার্সটুডে।