Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে তালগাছ নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনার আমতলীতে তালগাছের রস সংগ্রহকে কেন্দ্র করে বিরোধের জেরে আতাহার হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আমতলী উপজেলার ৬নং সদর ইউনিয়ন এর ৫নং ওয়ার্ডের চলাভাঙ্গা গ্রামে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে যানা যায়, চলাভাঙ্গার একই গ্রামের সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি তালগাছ নিয়ে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে আতাহার হাওলাদার তালগাছের ডাল ছেটে পরিস্কার করে রস সংগ্রহের প্রস্তুতি নেন। বিকেলে সাইদুল মৃধা ওই তাল গাছে বাঁশের আড়া দিয়ে তাল গাছের মুছি কাটেন রস সংগ্রহের জন্য।

এ বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সাইদুল মৃধা, তার স্ত্রী আসমা বেগম ও মেয়ে জান্নাতি-আতাহার হাওলাদারকে মারধর করেন। এতে আতাহার হাওলাদার গুরুতর আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মহুয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আতাহারের মৃত্যুর খবর শোনার পরপরই অভিযুক্ত সাইদুল মৃধা ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে যান।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে নিহতের মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়। সুরতহাল রিপোর্ট শেষে শুক্রবার (১৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।