মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় মালবাহী ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল গেইট থেকে এক কিলোমিটার দক্ষিণে পানপুঞ্জি এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি খালি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
এদিকে, সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি শায়েস্তাগঞ্জে আটকা পড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেন উদ্ধারের কাজ চলমান আছে।
শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে।
কুশল/সাএ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।