“‘সুস্থ দেহ, সুন্দর মন”এ স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার পারুয়ারা যুব শক্তির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ৬ জন চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নিয়েছে ৪ শতাধিক অসহায় মানুষ।
এই মানবিক চিকিৎসা সেবা কার্যক্রমটি অনুষ্ঠিত হয় শনিবার (৩০ মে)সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা দারুস সুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারেলা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহমান রব। পরিচালনায় ছিলেন ডাক্তার জসিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান পরিচালক জনাব, মোঃ আলমগীর হোসেন ভুঁইয়া।
এসময় বক্তব্য রাখেন,পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াদুদ মাষ্টার, উপদেষ্টা মোসলেম উদ্দিন,দেলোয়ার হোসেন,আব্দুর রব ভুঁইয়া, জাহাঙ্গীর আলম ভুইয়া,শফিউল্লাহ, আবদুল আলিম,মুহসিন ফকির,জাকির হোসেন ভুইয়া,ডাক্তার জসীম উদ্দিন, সাদেক আলম,সিরাজুল ইসলাম, রাসেল খন্দকার।
আরও বক্তব্য রাখেন পারুয়ারা যুবশক্তি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আর.টি.এন কামাল হোসেন, লোকমান হোসেন, আবু মুছা ভুঁইয়া, মাহবুব হাসান (সাদ্দাম)।এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আল মামুন,মোঃশরীফুল ইসলাম, সাইফুল ইসলাম সোহেল,আব্দুস সালাম, মোঃ হেলাল কবির ভুঁইয়া, আল আমিন, মোঃ খোকন, মিজানুর রহমান আব্দুল লতিফ, আবু সুফিয়ান, কোষাধ্যক্ষ আব্দুল মতিন সোহাগ,মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে ফাউন্ডেশনের উপদেষ্টা ও স্থানীয় চিকিৎসকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।পারুরায়া যুব শক্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণ মূলক কাজ করে আসছে বলে এলাকাবাসী জানান।