শনিবার , ৩০ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ২ বাস কাউন্টারকে জরিমানা, প্রতিবাদে শ্রমিকদের রাস্তা অবরোধ 

ঢাকা ইনফো২৪
মে ৩০, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে নিজ কর্মস্থলে ফেরার পথে বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৫ টায় কেন্দ্রীয় বাসটার্মিনালে সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভাড়ার নির্ধারিত তালিকা প্রদর্শন না করায় ভূরুঙ্গামারী থেকে নোয়াখালী গামী অনিন্দ‍্য পরিবহন বরিশাল গামী গোল্ডেন লাইন নামক ২টি পরিবহন কাউন্টারকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়লে জরিমানা করার প্রতিবাদে শ্রমিকরা বাস টার্মিনাল গোল চত্বরে এলোমেলো ভাবে বাস রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে রাস্তার অবরোধ তুলে নেন শ্রমিকরা।

উত্তর ধরলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ননের সাবেক সভাপতি বশির আহমেদ বাঁশি ড্রাইভার জানালে, বাস ভাড়ার তালিকা প্রদর্শন না করায় দুটি কাউন্টারকে জরিমানা করা হয়। শ্রমিকরা এর প্রতিবাদে রাস্তা অবরোধ করে। পরে ইউএনও মহোদয় শ্রমিক নেতাদের সাথে আগামীকাল (রবিবার) সকাল ১০ ঘটিকায় বিষয়টি নিয়ে বসার কথা জানালে রাস্তা অবরোধ তুলে নেন শ্রমিকরা।

এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এর ভাষ‍্য, বাস ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগে এই অভিযান পরিচালনা করা হয়। আগামীকালের মধ্যে সকল বাস কাউন্টারে ভাড়ার তালিকা প্রদর্শনের বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেবনাথ জানালেন, আগামীকাল শ্রমিক ও বাস কাউন্টার মালিকদের সাথে বসার বিষয়ে কথা হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।