সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটি,

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে দ্রুতগতিতে বাইক চালনোয় কথা কাটাকাটির ঘটনায় ‘সমবয়সী বন্ধুর হাতে ছুরিকাঘাতে শাকিল (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।


সোমবার (১ জুন) সকালে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান এ কথা জানান।


সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, কলেজ ছাত্র শাকিল হত্যা মামলার রহস্য ৪৮ ঘন্টার মধ্যে উৎঘাটন করেছে সিরাজগঞ্জ পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামী মোঃ রাকিব (২৫) কে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়েছে ।


এসময় জানা যায়, বেশ কিছুদিন পূর্বে আসামী রাকিব ছোনগাছা বাজার এলাকায় বাইক চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে বাইক চালনাকে কেন্দ্র করে আসামী রাকিব এর সাথে ভিকটিম শাকিল ও তার বন্ধুদের সাথে


কথা কাটাকাটি হয়। পরবর্তীতে ঘটনা সংঘটিত হওয়ার ৩/৪ দিন পূর্বে সেলুনে চুলকাটা কে কেন্দ্র করে অত্র মামলার এজাহারনামীয় আসামী সাব্বির (২৬) এর সাথে শাকিলের ঝগড়া শুরু হলে আসামী রাকিব ঘটনাস্থলে


উপস্থিত হলে বিষয়টি নিয়ে আবারো ভিকটিম শাকিল ও তার বন্ধুদের সাথে আসামী রাকিবের কথাকাটাকাটি হয়। ঈদের দিন সন্ধ্যায় ছোনগাছা বাজারে এ হত্যাকান্ড সংঘটিত হয়। উক্ত ঘটনায় ভিকটিম শাকিল এর ভাই মোঃ রহমত উল্লাহ


(২৬) থানায় বাদী হয়ে মামলার এজাহার দায়ের করেন।


সংবাদ সম্মেলনে সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকা হইতে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী হত্যাকান্ডের কথা


স্বীকার করেছে। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণসহ অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ (সদর সার্কেল), সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হোসেনসহ থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য।


এর আগে, গত বৃহস্পতিবার (২৮মে) (ঈদের দিন) সন্ধ্যা সাতটার দিকে ছোনগাছা বাজারের পাশে চামেলী মোড় এলাকায় জনৈক মোঃ জহুরুল ইসলাম এর টং দোকানের সামনে পাকা রাস্তার উপর আসামী মোঃ রাকিব(২৫), ভিকটিম শাকিল(২৩) কে ছুরিকাঘাত করে হত্যা করে।


আমার বাঙলা/আরএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।