সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

গাজীপুরে জামায়াত নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও পরকীয়ার অভিযোগ

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক স্থাপন এবং এর প্রতিবাদ করায় ওই ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে সাবেক এক জামায়াত নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী মোস্তফা মৃধা সোমবার (১ জুন ২০২৬) এক সংবাদ সম্মেলনে শ্রীপুর পৌরসভা জামায়াতের সাবেক সভাপতি মোবারক হোসেন শ্যামলের বিরুদ্ধে এই অভিযোগ এনে বিচার দাবি করেছেন।

লিখিত বক্তব্যে মোস্তফা মৃধা জানান, শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্বঘোষিত কাউন্সিলর প্রার্থী মোবারক হোসেন শ্যামল দীর্ঘদিন ধরে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক পরকীয়া সম্পর্ক বজায় রেখে পারিবারিক ও সামাজিক সংকট তৈরি করছেন। এর জেরে তার সংসার ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে।

তিনি অভিযোগ করেন, এই অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় গত ২৫ মে রাত সাড়ে ৯টার দিকে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে তার মাথা ও বুকে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেন, হাসপাতাল থেকে ফেরার পরও অভিযুক্ত ও তার সহযোগীরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন, যার কারণে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বাসিন্দারাও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});