সোমবার , ১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল সার্ভিস চালু রাখতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত 

ঢাকা ইনফো২৪
জুন ১, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল সার্ভিস চালু রাখতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক অন্ন পূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকির হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন,বাস সার্ভিস চালুর দাবীতে আন্দোলনকারীদের পক্ষে ডাকসুর ছাত্র পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, ছাত্র নেতা রোকনুজ্জান, কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সম্পাদক কফিল উদ্দিন,উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা, সড়ক সম্পাদক আলম হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হকসহ বাসমালিক সমিতির নেতৃবৃন্দ ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীদের পক্ষে আসিফ আবদুল্লাহ বলেন, ১ ফেব্রুয়ারী থেকে ভূরুঙ্গামারী থেকে রংপুর বিরতিহীন বাস সার্ভিস চালু ছিলো কিন্তু বিভিন্ন অজুহাতে পহেলা জুন থেকে তা বন্ধ করার ষড়যন্ত্র চলছে। এতে করে এলাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে এবং রংপুরে পড়ুয়া শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তি বেড়ে যাবে। তিনি যতদ্রুত সম্ভব জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে বাস চালুর দাবী জানান।

কুড়িগ্রাম ও উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক দ্বয় জানান, বাস চালু রাখার ব্যাপারে তাদের কোন আপত্তি নেই। রংপুর মালিক সমিতির লোকশানের কারণে তাদের সিন্ধান্তেই বাস বন্ধ রাখা হয়েছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন আমাদের সকলের উদ্দেশ্য হচ্ছে জনসেবা। কাজেই কারো আচরনে যেন জনসেবা বিঘ্নিত না হয় এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরে সর্বসম্মত সিদ্ধান্ত হয় আগামী শনিবারের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও উত্তর ধরলা বাসমালিক সমিতি একত্রে বসে বাস চালুর ব্যাপারে সিন্ধান্ত গ্রহণ করবেন।

এব্যাপারে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। উল্লেখ্য পহেলা ফেব্রুয়ারী থেকে ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল সার্ভিস চালু ছিলো। গত ২ দিন থেকে হঠাৎ বাস সার্ভিস বন্ধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে এলাবাসীর ব্যানারে লোকজন মানববন্ধন সহ সোমবার যানবাহন বন্ধ করে দেয়। এতে দূর পাল্লার যাত্রীদের গন্তব্য স্থল পৌঁছাতে অনিশ্চয়তা দেখা দেয়। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে ভূরুঙ্গামারী উপজেলা ও কুড়িগ্রাম জেলা প্রশাসন এ বৈঠকের আয়োজন করে।সমঝোতা বৈঠকের পর বাস চালু হলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।