মঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

ঢাকা ইনফো২৪
জুন ২, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বহু ভবন!

ইতালির দক্ষিণাঞ্চলে গভীর রাতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পনে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে এবং অনেক মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি থেকে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১ জুন) গভীর রাতে ইতালির দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া অঞ্চলের উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২৪৭ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল ছিল কালাব্রিয়া অঞ্চলের কোসেনজা শহর থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে। গভীরতায় উৎপন্ন হওয়ায় ভূমিকম্পটি বিস্তীর্ণ এলাকায় অনুভূত হলেও বড় ধরনের ধ্বংসযজ্ঞের আশঙ্কা তুলনামূলকভাবে কম ছিল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ফক্স ওয়েদারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২ জুন) ভোররাতের দিকে দক্ষিণ ইতালির বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১২টা ১২ মিনিটে সারাসেনা শহরের প্রায় ১০ মাইল দক্ষিণ-পশ্চিম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১৫৩ মাইল এবং এটি কোসেনজা শহর থেকে প্রায় ২৩ মাইল দূরে সংঘটিত হয়। ফলে আশপাশের বিভিন্ন শহর ও জনপদেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।