বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

নালিতাবাড়ীতে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের ৩ নম্বর ওয়ার্ডের নিলামপট্টি-সাহাপাড়া এলাকার বেহাল সড়ক সংস্কার এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে শহরের নিলামপট্টি-সাহাপাড়া মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত সড়কটি সংস্কার ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী শামসুল আলম সওদাগর। এ সময় বক্তব্য দেন ব্যবসায়ী আমিন আল মামুন, কার্তিক সাহা, নূর হোসেন, ফারুক সরকার ও শরাফত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে এলাকাবাসী, পথচারী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি ও রোগীদের চলাচলে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা অবিলম্বে সড়ক সংস্কার কাজ শুরু এবং জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। এছাড়া মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এলাকাবাসী।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।