বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা থানায় মামলা

ঢাকা ইনফো২৪
জুন ৪, ২০২৬ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে জীবন মন্ডল (১৭) নামের এক বকাটের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো: আব্দুল গণি মামলার বিষয়টি নিশ্চিত করে জানান অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

অভিযুক্ত মো: জীবন মন্ডল উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকার মো: বেনু মন্ডলের ছেলে জীবন মন্ডল ভুক্তভোগী শিশুটির সম্পর্কে চাচা।

ভুক্তভোগী শিশুর নানি বলেন, আমার মেয়ে জামাই ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করে। ঈদের ছুটিতে নাতিদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে এসেছে।

গত বুধবার দুপুর ২ টার দিকে জীবন (অভিযুক্ত) আমার নাতিকে বাড়ির পাশে পুকুর পাড়ে গাছ থেকে আম পেড়ে খাওয়ানোর কথা বলে ঝোপের ভেতর নিয়ে যায়। পরে নাতিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে পুকুর থেকে গোসল করে যাওয়ার পথে এক নারী দেখলে জীবন (অভিযুক্ত) দৌড়ে পালিয়ে যায়।

পরে ওই নারী আমার নাতিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় মাতুব্বররা চেষ্টা চালায়। আমি আমার মেয়ে ও নাতিকে নিয়ে থানায় এসে অভিযোগ করেছি।

পাংশা মডেল থানার ইন্সপেক্টর তদন্ত মো: আব্দুল গণি বলেন, আম খাওয়ানোর কথা বলে জীবন নামে এক বকাটে ওই শিশুকে ঝোপের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়।

তিনি আরও জানান, আজ সন্ধ্যায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করা করেছে। অভিযুক্ত জীবন কে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।