শুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত, মেয়ে আহত

ঢাকা ইনফো২৪
জুন ৫, ২০২৬ ১০:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা এলাকায় বাসচাপায় অটোভ্যানযাত্রী স্বামী-স্ত্রী ও অটোভ্যানচালক নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা গ্রামের মৃত বছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা বেগম (৩৫) ও একই উপজেলার জামতৈল আজুগড়া গ্রামের মৃত সোনাউল্লাহর ছেলে নুরু (৩৫)। আহত তামান্না খাতুন মোতালেব সরকারের মেয়ে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর ইমাম জানান, এনায়েতপুরে থেকে বেলকুচিগামী একটি অটোভ্যান মেঘুল্লা এলাকায় পৌছলে অটোভ্যানটির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে চলে আসে। একই সময় বিপরীত দিক থেকে ঢাকা এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাস যাত্রীবাহী অটোভ্যানটি চাপা দিয়ে রাস্তার সাইডে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোভ্যানযাত্রী মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা বেগম ও অটোভ্যানচালক নুরু মারা যায় এবং আহত হয় তামান্না খাতুন।

সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করা হয়। আহত তামান্না খাতুনকে বেলকুচি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।