রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই সহোদর

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে সাব্বির (১৬) ও শাওন আহমেদ (১৪) নামে দুই সহোদর নিখোঁজ হয়েছে।

রবিবার(৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজের তিন ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে না পৌঁছানোয় উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। ​নিখোঁজ শাওন আহমেদ স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী এবং সাব্বির আহমেদ নবম শ্রেণীর শিক্ষার্থী। তারা মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের পুত্র।

​স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে দুই ভাইসহ মোট তিনজন মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে তিনজনই ভেসে যায়। তাদের মধ্যে মেহেদি হাসান (১৭) নামে একজন কৌশলে সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও দুই ভাই নিখোঁজ হয়। তীরে ফেরা মেহেদি ওই এলাকার আজিজুল হকের ছেলে।

​স্থানীয় ইউপি সদস্য নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ শুরু করতে পারেনি। ঘটনার তিন ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার কাজ শুরু না হওয়ায় নিখোঁজ কিশোরদের পরিবার ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

​এ বিষয়ে বক্তব্য জানতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে নদীতে সন্ধান চালাচ্ছেন এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দলের জন্য অপেক্ষা করা হচ্ছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।