রবিবার , ৭ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ

গুরুদাসপুরের নাজিরপুর, মশিন্দা ও চাপিলায় উন্মুক্ত বাজেট পেশ

ঢাকা ইনফো২৪
জুন ৭, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর, মশিন্দা ও চাপিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। তিনটি ইউনিয়নেই মানবসম্পদ উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ খাতকে গুরুত্ব দিয়ে বাজেট পেশ করেন স্ব-স্ব ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা।

জানা যায়, গত ২১ মে বৃহস্পতিবার সকাল ১১টায় ১নং নাজিরপুর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর সভাপতিত্বে পরিষদের উন্মুক্ত বাজেট সভা হয়। বাজেট উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা মো. জালাল উদ্দিন। বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় দেখানো হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৬ হাজার ১৩ টাকা, সর্বমোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৯২ হাজার ৯৩৭ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৩ হাজার ৭৬ টাকা।

একইদিন বিকেল ৩টায় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে ৬নং চাপিলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। বাজেটে রাজস্ব ও উন্নয়ন আয় দেখানো হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৩৮ হাজার ৯৬৪ টাকা, মোট ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৯৩ লাখ ৮০ হাজার ৯৬৪ টাকা এবং উদ্বৃত্ত ৫৮ হাজার টাকার বাজেট পেশ করেন প্রশাসনিক কর্মকর্তা জালাল উদ্দিন।

অপরদিকে গত ২৪ মে সকালে অনুষ্ঠিত ৪নং মশিন্দা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী। বাজেট পেশ করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা কিশোরী মোহন পাল। বাজেটে রাজস্ব আয় দেখানো হয় ৩৫ লাখ ৭০ হাজার ২৪০ টাকা ও ব্যয় ৩২ লাখ ১৪ হাজার ৬০০ টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬৪০ টাকা। এছাড়া উন্নয়ন খাতে আয় দেখানো হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ২৩ হাজার ১৫৩ টাকা ও ব্যয় ৪ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ৫১৩ টাকা এবং উদ্বৃত্ত ৩ লাখ টাকা দেখানো হয়েছে।

উন্মুক্ত এসব বাজেট সভায় ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যরাসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।