সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নেশার টাকা যোগাতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে নেশার টাকা যোগাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে স্পৃষ্ট হয়ে নিপু মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার ভোররাতে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গামারা বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের উসমান হারুনের পুত্র নিপু মিয়া এলাকার চিহ্নিত মাদকসেবী। রোববার ভোররাতে দুই সন্তানের জনক নিপু বড়বাড়িয়া এলাকার গামারা বিলে বোরো মৌসুমে ব্যবহৃত সেচ পাম্পের পিডিবির এসটি খুঁটির তার চুরি করতে যান। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।