সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন ব্যবসায়ীরা, দিলেন নতুন প্রস্তাব

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

দেশের দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনটির দাবি, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের বর্তমান নির্দেশনার কারণে খুচরা ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা হুমকির মুখে পড়েছে।

সোমবার (৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠিতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ইতোমধ্যে চাপের মধ্যে রয়েছেন। দোকানভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন খরচ বৃদ্ধির পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই দোকান বন্ধ করতে হওয়ায় ব্যবসায়িক ক্ষতি আরও বাড়ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, অধিকাংশ চাকরিজীবী ও কর্মব্যস্ত মানুষ দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না; তারা সাধারণত বিকেল বা সন্ধ্যার পর বাজারে আসেন। ফলে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ না থাকলে ব্যবসায়ীরা সম্ভাব্য বিক্রয় থেকে বঞ্চিত হন।

ব্যবসায়ী নেতাদের মতে, দোকান ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলে দেশের প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

উল্লেখ্য, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ব্যবসায়ীদের দাবির মুখে সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা নির্ধারণ করা হয়। ঈদুল আজহা উপলক্ষে ১২ মে থেকে ঈদের আগ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হলেও ঈদের পর আবার সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশনা কার্যকর করা হয়।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।