সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে বরগুনায় তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা “বিতর্কে তারুণ্য” অনুষ্ঠিত হয়েছে। সুবাহ্ তাবাসসুম এর উদ্যোগে তরুণ বিতার্কিক শিক্ষার্থীদের আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করে চরকলোনী স্পোর্টিং ক্লাব। এছাড়াও সহযোগিতায় ছিল সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশন-সেইফ ও আত্মোন্নয়ন মঞ্চ, বরগুনা।

সোমবার (৮ জুন) বিকেলে বরগুনার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রীড়া, শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বিষয়ক বিভিন্ন যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়। তরুণ বিতার্কিকদের যুক্তিনির্ভর বক্তব্য উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের বরগুনা জেলা অ্যাম্বাসেডর সুবাহ তাবাসসুমের সভাপতিত্বে ও যুব রেডক্রিসেন্ট বরগুনা ইউনিটের উপ যুব প্রধান সজীব হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সিবিডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, জেলা কালচারাল অফিসার তানজিলা আক্তার তমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হারুনুর রশিদ রিংকু, জেলা ফুটবল কোচ মীর বজলুর রহমান, বরগুনা পর্যটন উদ্যোক্তা উন্নয়ন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাইন্স অ্যান্ড এডুকেশন ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এহসান আহমাদ নোমান, আত্মোন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজনের উদ্যোক্তা সুবাহ তাবাসসুম বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা ও সংস্কৃতির পাশাপাশি বিতর্কের মতো বুদ্ধিবৃত্তিক কার্যক্রম তরুণদের নেতৃত্ব বিকাশে সহায়ক।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বরগুনার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব মীর বজলুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তরুণদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।