সোমবার , ৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. বিনোদন
  8. মতামত
  9. সর্বশেষ
  10. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত

ঢাকা ইনফো২৪
জুন ৮, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পৌরসভার মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম উপজেলার শিমরাইল তালতলা গ্রামের মৃত নূর মোহাম্মদ মৌলবীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঈশ্বরগঞ্জ থেকে ময়মনসিংহগামী পুরাতন মবিলের ড্রাম ভর্তি একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর অটোরিকশাটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া করে উপজেলা সীমান্তবর্তী রহমতগঞ্জ এলাকা থেকে সেটি আটক করে। পরে চালকসহ অটোরিকশাটি ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

অটোরিকশা চালক হৃদয় হাসান (২২) এর বাড়ি ময়মনসিংহ জেলা সদরের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা। সে ওই এলাকার আলম মিয়ার পুত্র।

জানা গেছে, নিহত নজরুল ইসলাম দীর্ঘদিন অভাব-অনটনের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করছিলেন। একসময় তিনি নিজেও ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি মরাখলা নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাবুল মিয়ার ‘আল মোবারক চিড়ার মিল’ এ শ্রমিক হিসেবে কাজ করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল ইসলামের পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শারীরিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি চালকসহ থানায় আটক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়। দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।