অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস। বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক হোসেন। ২০২২ সালের আগস্টের পর, মানে ৪ বছর পর ফের মাঠে নামছেন জাতীয় দলের জার্সি গায়ে। তবে একাদশে নেই লেগ স্পিনার রিশাদ হোসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশেও ছিলেন না এ তারকা। অন্যদিকে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছে লিয়াম স্কটের।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশ: জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।
সালাউদ্দিন/সাএ