বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে গ্যারেজ থেকে ৮০টি অটোরিকশার ব্যাটারি লুট

ঢাকা ইনফো২৪
জুন ১০, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লায় পিস্তল ঠেকিয়ে একটি অটোরিকশার গ্যারেজে ঢুকে মালিককে জিম্মি করে ১৬টি অটোরিকশার প্রায় ৮০টি ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকার আড়াইওরা এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার।

এ বিষয়ে গ্যারেজ মালিক মবিন মিয়া জানান, রাত সাড়ে ৩টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল গ্যারেজের টিনের বেড়া টপকে ভেতরে প্রবেশ করে। গ্যারেজে ঢুকেই তারা মবিন মিয়ার হাত-পা বেঁধে ফেলে এবং মুখে পিস্তল ঠেকিয়ে চিৎকার না করার জন্য প্রাণে মারার হুমকি দেয়। এরপর দুর্বৃত্তরা গ্যারেজে চার্জে থাকা ১৬টি অটোরিকশার অন্তত ৮০টি ব্যাটারি এবং প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ক্যামেরার সমস্ত যন্ত্রপাতি খুলে লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা মালামাল নিয়ে চলে যাওয়ার পর তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করেন। সকালে এই বিষয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ জানানো হলে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও লুটের মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।