বুধবার , ১০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সীমান্ত এলাকায় যুবকদের তথ্যপ্রযুক্তি ও ফ্রিল্যান্সিংয়ে বিজিবির প্রশিক্ষণ

ঢাকা ইনফো২৪
জুন ১০, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের দক্ষ করে তুলতে ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের সনদপত্র বিতরণ ও উদ্বুদ্ধকরণ সভা বুধবার (১০জুন) দুপুরে ১৪ বিজিবির কড়িয়া প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির নেতৃত্বে বিজিবির কড়িয়া ও ভূটিয়াপাড়া বিওপি এলাকায় পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রে এ পর্যন্ত ১০৫ জন প্রশিক্ষণার্থী সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে আরও ১৬ জন প্রশিক্ষণ নিচ্ছেন।

সনদ বিতরণ অনুষ্ঠানে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ভিত্তিক দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজ আত্মকর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বিজিবির রাজশাহী সেক্টর সদর দপ্তরের উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী রেঞ্জের আনসার ও ভিডিপি উপ-মহাপরিচালক মোঃ শফিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশফিয়া তাসরিন, আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন, ধলাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিজিবি সদস্যবৃন্দসহ শিক্ষার্থী ও সুধীজনরা।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় এবং কড়িয়া বিওপি ও ধলাহার ইউনিয়নের ভুটিয়াপাড়া ট্রেনিং সেন্টারে কম্পিউটার প্রদান করা হয়।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সীমান্ত এলাকার যুব সমাজ কে অবৈধ পথ থেকে ফিরে আনা ও তাদেরকে মানবসম্পদে পরিনত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।