বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে গোপনে তিন বিষয়ের পরীক্ষা দুই ঘন্টায় দিলেন এসএসসি পরীক্ষার্থী

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ে একটি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র সচিবের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগে তিনটি ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার সুযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কেন্দ্র সচিব অবশ্য আর্থিক সুবিধার কথা অস্বীকার করে বলেছেন, ল্যাব সহকারীর তদারকিতে পরীক্ষা নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীর বাবা শুধু চা-নাস্তা খাইয়েছেন।

ঘটনাটি গত ৭ জুন পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ঘটে। অভিযোগ অনুযায়ী, সদর উপজেলার অমরখানা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তনুশ্রী দত্ত (এসএসসি রোল নম্বর ২৬৫০২২) গোপনে এই পরীক্ষা দিয়েছেন। কেন্দ্র সচিব আনিসুর রহমান, যিনি জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করা হলে উত্তেজিত হয়ে জানান যে, ছাত্রীর বাবা এবং তার স্কুলের প্রধান শিক্ষকের অনুরোধে তিনি এই গোপন পরীক্ষার ব্যবস্থা করেছেন। তবে, তিনি ছাত্রীর এককভাবে পরীক্ষা দেওয়ার কোনো লিখিত আবেদন দেখাতে পারেননি।

জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, কেন্দ্র সচিব আনিসুর রহমান ব্যবহারিক পরীক্ষার জন্য ৮ ও ৯ জুন তারিখ নির্ধারণ করেছিলেন। কিন্তু নির্ধারিত দিনের একদিন আগে, গত ৭ জুন, তিনি তনুশ্রীকে অনৈতিক সুবিধা দিয়ে দায়িত্বরত শিক্ষকদের অনুপস্থিতিতে শুধুমাত্র বিদ্যালয়টির ল্যাব সহকারী মিজানুর রহমানের তদারকিতে কেন্দ্রের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কক্ষে পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটি বিষয়ের ৭৫ নম্বরের ব্যবহারিক পরীক্ষা (পরীক্ষণ খাতা এবং মৌখিক) গোপনে সম্পন্ন করান। পরে নির্ধারিত ৯ জুন তারিখে তনুশ্রীর পরীক্ষার উপস্থিতির স্বাক্ষর করে দেন ল্যাব সহকারী মিজানুর রহমান।

এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান জানিয়েছেন, তিনি বিষয়টি অবগত হয়েছেন। তিনি বলেন, এককভাবে কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার্থীকে লিখিত আবেদন করতে হবে। তিনি আরও জানান, প্রকৃত ঘটনা তদন্ত করে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।