বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় জুয়ার আসরে পুলিশের বিশেষ অভিযান, আটক ১১

ঢাকা ইনফো২৪
জুন ১১, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ১১ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম। এর আগে, বুধবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ডেন্ডাবর কাঁঠালবাগান এলাকার নাজিম উদ্দিন মার্কেটের পেছন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার পুরাতন ডেন্ডাবর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোঃ নাইম আহাম্মেদ জনি (৩০), নীলফামারী জেলার ডোমার থানার জোড়াবাড়ী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. সাগর (৪০), একই জেলার ডিমলা থানার খালিশাচাপানি এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মো. ফরিদ (৩৪), পাবনা জেলার সাথিয়া থানার বোয়ালমারী এলাকার মৃত ওসমান প্রামানিকের ছেলে মো. সিরাজ (৪২), নাটোর জেলার গুরুদাসপুর থানার চাচখোর মধ্যপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. রায়হান (৪৫), দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়া এলাকার মৃত শুকুর আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৩৪), একই জেলার সেতাবগঞ্জ থানার সুবিদহাট এলাকার মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মো. সোহাগ (৩৮), সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার তারাবালি এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. আব্দুস সামাদ (৪০), চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার রাজারঘর এলাকার মৃত ইব্রাহীমের ছেলে মো. তাহের (৫৫), ভোলা জেলার লালমোহন থানার লর্ড হার্ডিঞ্জ এলাকার মজিবুল হকের ছেলে মো. ফারুক (৫৬) এবং নোয়াখালী জেলার সেনবাগ থানার অর্জুনতলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সহিদুল ইসলাম (৩৬)।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনায় এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে এসআই মো. রিয়াজ মাহমুদ ও এসআই ভজন চন্দ্র রায় সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জুয়ার আসর থেকে জুয়া খেলার ৩ সেট প্লেয়িং কার্ড (তাস) এবং নগদ ১ হাজার ৮৬০ টাকাসহ ১১ জন জুয়াড়িকে আটক করতে সক্ষম হন।

এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া, মাদক ও সন্ত্রাসমুক্ত আশুলিয়া গড়তে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আশুলিয়া থানা এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলেও জানান পুলিশের এই চৌকস কর্মকর্তা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।