শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ সাত জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক চারটি অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে আশুলিয়া থানার এসআই (নিঃ) রাশেদুদ জামান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন সালাম মডেল স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে নাইম হোসেন (২৭) ও শহিদ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে পশ্চিম ডেন্ডাবর এলাকায় এসআই (নিঃ) নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আনিছুর রহমান (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে রাত ১১টা ৪৫ মিনিটে ভাদাইল আমতলা বাজার এলাকায় এসআই (নিঃ) ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নুরুল ইসলাম (৪৮), জামাল (৩৫) ও লুৎফর রহমান (৪৫) নামে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া শুক্রবার (১২ জুন) রাত ১২টা ৪০ মিনিটে দিয়াখালী দেওয়ান মার্কেট মোড় এলাকায় এসআই (নিঃ) মো. জহরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বিশাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন,মাদকের বিরুদ্ধে আশুলিয়া থানা পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। মাদক কারবারি, সেবনকারী ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আশুলিয়া থানা এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত রাখতে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।