রবিবার , ১৪ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

তরুণদের মধ্যে বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, চিকিৎসকদের সতর্কবার্তা

ঢাকা ইনফো২৪
জুন ১৪, ২০২৬ ১২:০১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঘটনা। বিশেষ করে ৪০ বছরের কম বয়সী তরুণদের মধ্যে এই প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, বর্তমানে হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের প্রায় ১৫ শতাংশই ৪০ বছরের নিচে। অস্বাস্থ্যকর জীবনযাপন, স্থূলতা, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক ব্যায়ামের অভাবকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

করাচির বিভিন্ন হাসপাতালের পরিসংখ্যানও পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব কার্ডিওভাসকুলার ডিজিজেসে (এনআইসিভিডি) প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ জন হার্ট অ্যাটাকের রোগী ভর্তি হচ্ছেন। অন্যদিকে সিভিল হাসপাতালে দৈনিক প্রায় পাঁচটি এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৩০টিরও বেশি হার্ট অ্যাটাকের ঘটনা নথিভুক্ত হচ্ছে।

এনআইসিভিডির প্রধান ডা. তাহির সগীর জানান, আক্রান্তদের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশই ৪০ বছরের কম বয়সী, এবং অনেক ক্ষেত্রেই রোগীরা হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করছেন।

হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সলিম বিরানি বলেন, হৃদরোগ প্রতিরোধে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, তামাকজাত পণ্য পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা, তরুণরা যদি এখনই তাদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন না আনে, তাহলে ভবিষ্যতে হার্ট অ্যাটাক একটি বড় সামাজিক সংকটে পরিণত হতে পারে।

সূত্র: সামা টিভি 



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।