সোমবার , ১৫ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

বেনজীরকে নিয়ে পরীমণির রহস্যময় স্ট্যাটাস

ঢাকা ইনফো২৪
জুন ১৫, ২০২৬ ১০:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে—এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

এই খবরে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরীমণিও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি নিজের টাইমলাইনে গ্রেপ্তারের খবরসংবলিত একটি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে মাত্র একটি শব্দ লেখেন—‘মজা’। তার এই সংক্ষিপ্ত মন্তব্য প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা ও নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়।

অনেকেই ধারণা করছেন, ২০২১ সালে ঢাকা বোট ক্লাব ঘটনার পর তার জীবনে তৈরি হওয়া আইনি জটিলতার প্রেক্ষাপট থেকেই তিনি এমন প্রতিক্রিয়া দিয়ে থাকতে পারেন। তবে এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ দেশ ছাড়েন বলে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়। তবে তিনি সে সময় কোন দেশে গিয়েছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। এরপর থেকে তিনি প্রকাশ্যে অনুপস্থিত ছিলেন।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন। তার সময়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা তৈরি হয়, এবং ২০২১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র র‌্যাবের সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।