মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের সঙ্গে কী ঘটেছে, জানালেন মোশাররফ করিম নিজেই

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা পশ্চিমবঙ্গেও ব্যাপক। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে কলকাতায় ‘অপ্রীতিকর’ একটি ঘটনার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

মঙ্গলবার সকালে কয়েকটি ফেসবুক পোস্টের সূত্র ধরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় অবস্থানকালে মোশাররফ করিম নাকি কিছু আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তির হেনস্থার চেষ্টা মুখে পড়েন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং পরে কিছু সংবাদমাধ্যমেও উঠে আসে।

তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু কোনো তথ্য দিতে পারেননি।

পরবর্তীতে মোশাররফ করিম নিজেই একটি গণমাধ্যমকে জানান, সামাজিক মাধ্যমে যেভাবে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে বাস্তবে তেমন কিছুই ঘটেনি। তিনি বলেন, ফেসবুকে অনেক সময় অতিরঞ্জিত তথ্য ছড়ায়, কিন্তু এই ঘটনায় সংবাদ করার মতো কোনো ভিত্তিই নেই।

জানা গেছে, পেশাগত কোনো কাজ বা শুটিং নয়, বরং ব্যক্তিগত অবকাশ কাটাতেই বর্তমানে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই। আগামী কয়েক দিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।